Ajker Patrika

চামুরখানে ডিএনসিসির নতুন কবরস্থান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চামুরখানে ডিএনসিসির নতুন কবরস্থান উদ্বোধন
আজ রোববার সকালে চামুরখান কবরস্থান উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ও অর্থায়নে নির্মিত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান কবরস্থান উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬৪ শতাংশ জমির ওপর নির্মিত এই স্থানে ৪৮৪টি কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আজ রোববার সকালে এর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

ডিএনসিসির আওতাধীন নতুন পাঁচটি অঞ্চল ২০১৬ সালে যুক্ত হলেও এসব এলাকায় করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো কবরস্থান ছিল না।

এ জন্য প্রায় ৬৪ শতাংশ জমির ওপর ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে চামুরখান কবরস্থানটি নির্মাণ করা হয়েছে। মোট ৪৮৪টি কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে কবরস্থানটিতে। এখন থেকে এটি মৃত ব্যক্তিদের দাফনের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

কবরস্থান উদ্বোধনের পর সেনতি খাল ও সুতিভোলা খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খননকাজ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত