
গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর (৩০) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্ৰামের মো. মাসুদ রানা ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিস অটোরিকশার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্র জানা গেছে, সালুয়ারটেকি এলাকায় গাজীপুরগামী একটি বাস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াগামী অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটিতে চালক একাই ছিলেন। পরে চালক অটোরিকশার ভেতরে আটকে যান। স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে অটোরিকশার ভেতর থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে।
কাপাসিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাচালককে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে মরদেহ টোক পুলিশ তদন্তকেন্দ্রে হস্তান্তর করা হয়।’
কাপাসিয়ার টোক পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে