অনুপ্রেবেশের দায়ে সাজা ভোগের পরও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১০ মার্চের মধ্যে কারা মহাপরিদর্শককে এই সংক্রান্ত তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে সাজা খাটা শেষ হওয়া ভারতীয় কারাবন্দী গোবিন্দ উড়িয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়াকে আটক করে বিজিবি। ওই দিনই মৌলভী বাজারের শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মামলা করে বিজিবি। বিচার শেষে আদালত গোবিন্দ উড়িয়াকে দুই মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তবে দুই বছর পরও কারামুক্তি মেলেনি গোবিন্দ উড়িয়ার। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা যুক্ত করে গত ১১ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে ঈশ্বরদী অংশের বিভিন্ন স্থানে ফাটল ধরার পাশাপাশি গর্ত হয়ে দেবে যাচ্ছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সওজ অস্থায়ীভাবে বালু, ইট ও খোয়া ফেলে মেরামতের চেষ্টা করছে।
৪৪ মিনিট আগে
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানে ভাঙচুর, চাঁদাবাজি ও টেলিফোনে হুমকির ঘটনা সারা দেশে এই শিল্পের জন্য গভীর নিরাপত্তা সংকটের ইঙ্গিত বহন করছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদানকারীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
১ ঘণ্টা আগে
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সমঝোতার পর বাস ছাড়ে। নির্বাচন পরিচালনা কমিটি ও টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের বিরোধে এই অচলাবস্থা তৈরি হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে অন্তর দে (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবাবার দুপুরে ঝালকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঁসারি পট্টি এলাকার নিজ বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে