
দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের টয়লেট থেকে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-৪০৪০ ফ্লাইট থেকে আগত ওই বিমানের টয়লেট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
এ বিষয়ে আজ বুধবার বেলা ১১টায় বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বিমানের টয়লেট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব স্বর্ণ ১২০টি বারে পাওয়া যায়, যার ওজন ১৩.৯২ কেজি।
শফিকুল ইসলাম বলেন, দুবাই থেকে আগত বাংলাদেশ বিমান থেকে যাত্রী নামার পর এসব স্বর্ণ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, আমরা আরও স্বর্ণের বার উদ্ধার করতে পারব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে