
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ক্রয় পরিদপ্তরের পরিচালককে গুলি করে হত্যার হুমকির অভিযোগে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সংস্থার ক্রয় পরিদপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নান্নু মিয়া এ অভিযোগ করেন।
আজ বুধবার রাতে জিডির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ক্রয় পরিদপ্তরের একজন পরিচালক হত্যার হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা সেটা তদন্ত করছি।
মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, সাধারণ ডায়েরিতে ওই পরিচালক লিখেছেন, মতিঝিল ওয়াপদা ভবনের ১০ তলায় অবস্থিত আমার অফিস কক্ষে জনৈক আনিস নামের এক ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে আমার সরকারি কাজে বাঁধা দেন। এস কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামক একটি কোম্পানির বিপক্ষে পূর্বে গঠিত কমিটি সদস্য হিসেবে প্রতিবেদন না দেওয়ার জন্য হুমকি প্রদান করেন।
জিডিতে আরও বলা হয়, ওই ব্যক্তি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের সাইফুল ইসলামের পক্ষে এসেছেন বলে হুমকি দেন। পকেট থেকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেন। এ সময় কক্ষের বাইরে অপেক্ষারত ছিলেন মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদসহ আরও এক ব্যক্তি। যার সিসিটিভি ফুটেজসহ থানায় জমা দেওয়া হয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
২৩ মিনিট আগে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল ৪টার দিকে আজকের পত্রিকাকে...
২৪ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
৩৪ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে