
নরসিংদীর মনোহরদীতে এক ঘণ্টার ব্যবধানে মা হাছেনা বানু (৮০) ও মেয়ে নূরুন্নাহার দয়ার (৬০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাছেনা বানু কৃষ্ণপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। নূরুন্নাহার একই উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন হাছেনা বানু। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এদিকে মোবাইল ফোনে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে নূরুন্নাহার দয়া দ্রুত বাবার বাড়িতে আসেন। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় স্বজনেরা তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূরুন্নাহারকে মৃত ঘোষণা করেন। নূরুন্নাহারের পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছেন।
নূরুন্নাহারের ভাই মো. বিল্লাল হোসেন বলেন, ‘মা মারা যাওয়ার খবর শুনে বাড়িতে এসেই অজ্ঞান হয়ে পড়েন আমার বোন। পরে তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।’
মো. বিল্লাল হোসেন আরও বলেন, মা ও বোনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে