
কিশোরগঞ্জের মিঠামইনে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকল ৯টার দিকে কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের দক্ষিণ পাশের হাওরে ভাসমান অবস্থায় অন্তর চক্রবর্তী নামে এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেন।
অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার সদর উপজেলার কাঠপট্টি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে নিকলী হাওরে আসেন অন্তর চক্রবর্তী। পরে নৌকায় করে মিঠামইন হাওরে ঘুরতে যান। বিকেলে নৌকার কিনারে বসে গোসল করার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন অন্তর চক্রবর্তী। শুক্রবার ও শনিবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে তাঁর খোঁজ পায়নি। রোববার সকালে আবারও অনুসন্ধান চালানোর সময় সকাল ৯টার দিকে হাওরে অন্তর চক্রবর্তীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী আজকের পত্রিকাকে বলেন, রোববার সকালে ডুবুরি দলে অভিযান শুরু করার পর ৯টা ৫ মিনিটে ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে থানায় মরদেহ হস্তান্তর করা হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে