
ভায়াডাক্টে (দুই সেতুর সংযোগকারী পাটাতন) ৪৩০ নম্বর পিয়ারে সমস্যা হওয়ায় আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের পরে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৮টা ২৫ মিনিটে (প্রায় ১১ ঘণ্টা) মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ডিএমটিসিএল এক বার্তায় সকালে মেট্রোরেল বন্ধের কথা জানায়। জানা যায়, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচুনিচু হয়ে গেছে।
এ বিষয়ে মেট্রোরেল ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। তাঁরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছেন। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে তারপর ট্রেন চালানো হবে বলে জানান তিনি।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল।
জানা যায়, বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসাতে হয় পিয়ার ও ভায়াডাক্টের (উড়ালপথ) সংযোগস্থলে। আর এটি সরে নিচে পড়ে গেছে। অভিযোগ ছিল মেট্রোরেল প্রকল্পে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহ হয়েছে। উত্তরা-আগারগাঁও অংশের প্যাকেজ ৩ ও ৪-এর নির্মাণকাজে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান হয়েছে কাজটি বাস্তবায়ন করছে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি (ইতাল-থাই)। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে এসব বিয়ারিং প্যাডের কারিগরি মান পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় দেখা গেছে, একাধিক বিয়ারিং প্যাডের মান যথাযথ নয়। তবে তখন ডিএমটিসিএল জানিয়েছিল, তারা এসব প্যাড পরিবর্তন করেছে।
এমন ঘটনায় যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান নকশার ত্রুটি দেখছেন। তিনি বলেন, বিয়ারিং প্যাডটা নিচে পড়েছে। সেটা যদি নষ্ট হয়ে যায় বা গুণগত মান ঠিক না থাকত, তবে সেটা ওখানেই বসে যেত। তবে এটা স্লিপ করে নিচে মেডিয়ানের ওপর যে পোল আছে সেখানে পড়ে পোলসহ বাঁকা হয়ে গেছে।
তিনি বলেন, যে জায়গায় এটি হয়েছে, সেখানে মেট্রোরেলের রাস্তা বাঁকানো। ফার্মগেট থেকে বিজয় সরণি যাওয়ার যে রাস্তা। এখানে একটা গতিবেগ কাজ করে। এই কারণে বিয়ারিং প্যাড আস্তে আস্তে সরে নিচে পড়ে গেছে। এগুলোর আয়ুষ্কাল ২৫ থেকে ৩০ বছর। নষ্ট হলে ওখানে চারটা থাকে তাহলে সবগুলো নষ্ট হতো। এখানে নকশার কোনো সমস্যা আছে।

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন
১১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
১৫ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সরকারি নির্দেশনা না মানার অভিযোগে কাজী শামসুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেছেন, মসজিদে তবারক বিতরণের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন।
১৭ মিনিট আগে