
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তজেলা ডাকাত দল সক্রিয় রয়েছে। এই ডাকাত দলের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন পেশার আড়ালে থাকলেও রাতে ভয়ংকর হয়ে ওঠে। তাঁদের মূল টার্গেট স্বর্ণের দোকান, শিল্পকারখানা ও ব্যাংকে ডাকাতি করা। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ডাকাত দলের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—হিটু মিয়া (৪০), ফরহাদ আলী (৫৮), লিটন শেখ (৩৮), রিপন মৃধা ওরফে জামাই রিপন (২৯), স্বপন মিয়া (২৭), জাকির ব্যাপারী (২৯), জলিল খান (৪০), শ্রী লক্ষণ চন্দ্র দাস (২৬), শ্রী অজিত চন্দ্র সূত্রধর (২৭) ও ইখতিয়ার হোসেন (৪৭)। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দুটি কার্তুজসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি মোবাইল ফোনসেট ও ৩১ হাজার টাকা।
র্যাব-১-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই চক্র ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান, শিল্পকারখানায় ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই চক্রের সদস্যরা দেশের ভিন্ন ভিন্ন জেলায় বাস করে। তাঁরা ডাকাতির পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হতেন বলে জানা গেছে।
ডাকাতির জন্য চক্রটি প্রথমে টার্গেট নির্ধারণ করে। চক্রের দু-একজন সদস্য ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন। টার্গেটকৃত প্রতিষ্ঠানে দুই থেকে তিনজন প্রবেশ করেন এবং মূল দলটি মাইক্রোবাসসহ সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে। চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে ১১টি ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে