
জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ রোববার (২ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটের দিকে তারা এ কর্মসূচি পালন করে।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় এ দিনটিকে প্রতিবছর স্মরণ করা হয়। জাতীয় জীবনে দিনটির তাৎপর্য ধরে রাখতে আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের স্মরণে এ কর্মসূচি পালন করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘আজকের কর্মসূচি পালনের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই। পাকিস্তানি শাসকেরা নির্বাচনের পরও ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করছিল, সেই সংকটকালে তৎকালীন ডাকসুর নেতারা দেশের হাল ধরেছিল। দেশের মানুষের নানা দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে ডাকসুর ভিপি স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এসব অস্থিরতার মধ্যে আগামী দিনেও ডাকসুর নেতার হাল ধরবে বলে বিশ্বাস করি। সে জন্য ডাকসুসহ সব ছাত্র সংসদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। তাদের চাওয়া-পাওয়া নির্বাচিত প্রতিনিধিরাই পূরণ করতে পারবে।’

রাজধানীর ডেমরায় আনুমানিক ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা ও রগকাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও শরীরে ধূসর রঙের শার্ট ছিল...
১৩ মিনিট আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
২০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
২৮ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
৪১ মিনিট আগে