প্রাতিষ্ঠানিক অনিয়ম ও বৈষম্য দূর করতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে ছয় দফা দাবি জানিয়েছে কমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।
আজ মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুচ্ছায়াদাত ও সাধারণ সম্পাদক জাহিদ কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে নির্দিষ্ট গোষ্ঠীকে ও ব্যক্তিকে আইনের আওতায় বাইরে রাখার স্বার্থে চাকরিবিধি ৫৪/২ ধারা প্রয়োগ করে দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়; দুদক চাকরি বিধিমালা, ২০০৮ এর ৪৮(৩) বিধি অনুযায়ী পুনরীক্ষণ করে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
দাবি প্রসঙ্গে কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, ‘শরীফের বিষয়টি আদালত দেখছে। সেটি কমিশনের এখতিয়ারে নেই। তবে বাকি বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।’
ডুসার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আদেশে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ‘২০ক ধারা’-এ উল্লিখিত তদন্তের সময়সীমা লঙ্ঘনের দায়ে তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গৃহীত সকল প্রশাসনিক ব্যবস্থা; ডিপি, শোকজ, অফিস আদেশ জারির মাধ্যমে প্রত্যাহারের দাবি জানানো হয়।
দুদকের অনুসন্ধান ও তদন্তকাজে অভিজ্ঞতাহীন নির্বাহী বিভাগের কর্মকর্তাগণকে প্রেষণে নিয়োগ দেওয়ায় বৈষম্য সৃষ্টি হয়েছে। দুদক চাকরি বিধিমালা, ২০০৮ এর বিধি অনুযায়ী বিদ্যমান প্রেষণে নিয়োজিত কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার করে মাতৃসংস্থায় পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
ডুসার পক্ষ থেকে বৈষম্যমূলকভাবে ও বিধিবহির্ভূতভাবে কমিশনের যোগ্য পদোন্নতিবঞ্চিত সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অতিসত্বর পদোন্নতি প্রদান ও পদায়নের দাবি জানানো হয়।
দুদকের গুরুত্বপূর্ণ শাখা অভিযোগ যাচাই-বাছাই কমিটিতে (যাবাক) নির্বাহী বিভাগের কর্মকর্তা পদায়ন করায় অভিযোগ যাচাই-বাছাই কাজে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের সৃষ্টি হয়েছে। তাই যাবাক ও দৈনিক, সাম্প্রতিক অভিযোগ সেল পুনর্গঠনসহ অনুসন্ধান তদন্তকাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এসব জায়গায় পদায়নের কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
মহাপরিচালক, পরিচালক পদ আপগ্রেড করাসহ বেতনকাঠামোর সব ধাপে পদক্রম সৃজন করে যুগোপযোগী অর্গানোগ্রাম তৈরি। বেতনকাঠামোর সব ধাপে পদক্রম সৃজন করে যুগোপযোগী অর্গানোগ্রাম পাসের দাবিও জানানো হয়।

দেশীয় মোজাফফর জাতের লিচুর পাশাপাশি হাটবাজারে সুস্বাদু বোম্বে লিচুরও সরবরাহ বেড়েছে, দামও বেশ চড়া। তবে মিলছে না ক্রেতা। দুই-তিন দিন ধরে এ চিত্র লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীর জয়নগর হাটে। এতে হতাশ লিচুচাষিরা।
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। তাই পশুর হাটের পাশাপাশি জমে উঠেছে কামারের দোকানগুলো। হাপরের বাতাসে জ্বলে ওঠা কয়লার আগুনে লাল টকটকে লোহায় পড়ছে হাতুড়ির সজোর আঘাত। কোথাও চলছে ছুরি-চাপাতি তৈরির কাজ, কোথাও আবার পুরোনো দা-বঁটিতে শাণ দেওয়া।
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র তিন দিন। কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশাল নগরে কোরবানির পশু বেচাকেনা জমেনি। বরিশালের হাটগুলোয় গত বছরের তুলনায় এবার পশু কম উঠেছে। দর্শনার্থীদের অনেকে হাট ঘুরে গরু বা ছাগল দেখে দরদাম করেই ফিরে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে অবৈধভাবে আনা ভারতীয় গরু ও মহিষ বিক্রির অভিযোগ উঠেছে। পদ্মা নদী দিয়ে নৌকায় করে এসব পশু জেলার তত্তিপুর, রামচন্দ্রপুর ও সোনাচণ্ডী পশুর হাটে এনে বিক্রি করা হচ্ছে। এতে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৬ ঘণ্টা আগে