ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ২৪টি দলে ১৫০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন। তাঁরা সিটি করপোরেশনের আওতাধীন এলাকাসমূহের বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জন সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
আজ শুক্রবার রাতে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সকাল নয়টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর এই কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে আগামীকাল সকাল ৯টা থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি স্টল স্থাপন করা হয়েছে। এই স্টলে নগরবাসীর জন্য ডেঙ্গু প্রতিরোধ ও এর করণীয় বিষয় বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হবে।

নওগাঁ সদরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
বঙ্গোপসাগরসংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। আজ শুক্রবার ভোরে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬-৭ জন শিকারি সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।
৩ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুনা আক্তারকে মারধর করে হত্যার অভিযোগে স্বামী মো. জাকির হোসেন ওরফে নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি, কষ্টিপাথরের টুকরা, দুটি প্রাচীন মদের খালি বোতল, একটি শঙ্খ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত বলে দাবি করা দুটি স্ট্যাম্প উদ্ধার হয়েছে। জব্দ করা সামগ্রীর মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
১৮ মিনিট আগে