
ফরিদপুরের নগরকান্দার শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে পড়েছে। ধসে যাওয়ায় সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে ধসে যেতে থাকলে যেকোনো সময় পুরো রাস্তা ভেঙে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।
জানা গেছে, সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা হয়ে ঢাকা-খুলনা বিশ্বরোডে গিয়ে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক-ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি প্রতিনিয়ত চলাচল করে। এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। কিন্তু শশা ব্রিজসংলগ্ন সড়কের পাশে ফ্ল্যাট সলিং না থাকায় এবং দীর্ঘ দিন ধরে একটানা প্রবল বৃষ্টি হওয়ার কারণে সড়কের কিছু অংশ ধসে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের নির্মাণকাজ যথাযথভাবে না হওয়ায় সড়কের বিভিন্ন স্থান ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। এসব সমস্যা দেখার বা সমাধান করার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, ‘শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। খুব দ্রুত ধসে যাওয়া সড়ক মেরামত করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে