বুড়িগঙ্গা নদী থেকে একে অন্যের হাত বাঁধা অবস্থায় উদ্ধার তরুণ-তরুণীসহ চারটি লাশ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। ছয় দিনেও লাশগুলোর পরিচয় শনাক্ত হয়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও হাসপাতাল কর্মী এ তথ্য জানান।
জানা গেছে, ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে গত শনিবার অজ্ঞাতনামা তরুণ (৩৫) ও তরুণীর (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। এদিন সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন বরিশুরঘাট এলাকা বরাবর মাঝনদী থেকে একে অপরের হাত বাঁধা ওই দুজনের ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। একই দিনে পৃথক আরেকটি ঘটনায় এক নারী ও এক ছেলেশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলো পাঠানো হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সহকারী শ্যামল লাল বলেন, ‘ছয় দিনেও লাশগুলোর খোঁজে কেউ আসেনি। পিবিআই ও সিআইডির ফরেনসিক দল আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও শুনেছি, এখনো কোনো পরিচয় মেলেনি। লাশ পানিতে পচে গলে যাওয়ায় সম্ভবত আঙুলের ছাপ নষ্ট হয়ে গেছে।’
শ্যামল লাল আরও বলেন, ‘মর্গের রেফ্রিজারেটর নষ্ট থাকায় লাশগুলো পচতে শুরু করছে। সাধারণত ৩-৪ দিনেই আমরা লাশ আঞ্জুমান মুফিদুলে দাফনের জন্য দিয়ে দেই, তবে পুলিশের অনুরোধে লাশগুলো এখন পর্যন্ত মর্গেই রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের সব থানায় লাশ চারটির পরিচয় শনাক্তের জন্য বেতারবার্তা পাঠানো হয়েছে। তবে এখনো কোনো থানা থেকে কোনো ধরনের রেসপন্স আসেনি। এমনকি মর্গেও কোনো স্বজন লাশ শনাক্তের জন্য আসেনি। এ ছাড়া পিবিআই ও সিআইডির ফরেনসিক দল যে আঙুলের ছাপ সংগ্রহ করেছে, তার থেকেও কোনো তথ্য মেলেনি। এরপরও আমরা বিভিন্ন মামলা ও হারানো জিডি অ্যানালাইসিস করে পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে