
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে পরিবহন পুলের গাড়ি চালকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। তবে একাধিক চালকের গায়ে হাত তোলা ও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী।
জানা যায়, গত ১৫-২০ দিন আগে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্দেশ্যে পরিবহন পুলের নির্ধারিত গাড়ি করে রওনা দেন প্রধান প্রকৌশলী হেলাল। পথিমধ্যে প্রকৌশলী ফোনে কথা বলার সময়ে গাড়িচালক বিপ্লবের মোবাইল ফোনেও কল করেন পরিবহন পুলের এক কর্মকর্তা।
তখন চালক বিপ্লব ফোন রিসিভ করে কথা বলতে লাগলে পেছন থেকে থাপ্পড় মেরে বসেন প্রধান প্রকৌশলী। এ ঘটনা জানাজানি হওয়ার পর পরিবহন পুলের একাধিক চালক প্রকৌশলীর এমন অমানবিক আচরণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অফিসে। নিজের ব্যক্তিগত গাড়ি চালক মোখলেসকেও বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে চালক বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু অফিস থেকে ফোন এসেছে আমাকে রিসিভ করতেই হতো। কিন্তু প্রধান প্রকৌশলী আমাকে পেছন থেকে ঘাড় ধরে থাপ্পড় দেয়। তখন আমি ওনাকে আর কিছু বলিনি। ক্যাম্পাসে এসে পরিবহন প্রশাসককে বিষয়টি জানিয়েছি। স্যার আমাকে বিষয়টি দেখবেন বলেছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন পুলের একাধিক গাড়িচালক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময় প্রকৌশলী আমাদের সঙ্গে অমানবিক আচরণ করে। এসব ঘটনার পর আমরা চেয়েছিলাম সব গাড়ি বন্ধ করে দিতে কিন্তু পরিবহন প্রশাসকের আশ্বাসে আমরা এমনটা করিনি।
পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িচালকরা প্রধান প্রকৌশলীর এমন আচরণের বিষয়টি আমাকে জানিয়েছিল। তখন আমি প্রকৌশলীকে ডেকে বিষয়টি জিজ্ঞেস করেছি। তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন।’
এমন অভিযোগের বিষয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে বিষয়টি এমন ছিল না। অনেক সময় গুরুত্বপূর্ণ কল আসে আমার। তখন চালকেরা কথা বলতে লাগলে আমি পেছন থেকে সিগন্যাল দিয়ে থাকি হাত দিয়ে।’
একাধিক চালকের অভিযোগের বিষয়ে প্রকৌশলী বলেন, ‘হয়তো অনেককেই এই সিগন্যাল দিয়ে থাকতে পারি। এটা শুধুই সিগন্যাল ছিল, অন্য কিছু নয়। আমি কারও সঙ্গে অমানবিক আচরণ করেছি বলে তো আমার মনে পড়ে না।’
সিদ্ধার্থ ভৌমিক আরও বলেন, ‘পরিবহন পুলের কোনো কর্মকর্তা চালকদের ফোন করলে তাঁরা কল ধরতে বাধ্য। পরিবহন পুলের তিন-চারজন চালক প্রকৌশলীর কাছে মার খাওয়ার বিষয়টি জানিয়েছে আমাকে। আমি উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। প্রকৌশলীর ব্যক্তিগত চালকও বলেছে, তাঁকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেওয়াসহ গালিগালাজ করেন তিনি।’

ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়িতে পর্যাপ্ত তিতাস গ্যাস সরবরাহ এবং গ্যাস না থাকার সময়ের পুরোনো বিল মওকুফের দাবিতে স্থানীয় বাসিন্দারা দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
১০ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশাডহুরা এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ঘর রয়েছে ১৭টি। ঘরগুলোতে বছরের পর বছর তালা ঝুলছে। সেখানে বসবাস না থাকায় অযত্ন অবহেলায় চারপাশ আগাছায় ছেয়ে গেছে। অন্যদিকে একই এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো একটি সরকারি ঘরের আশায়...
১৩ মিনিট আগে
টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবানের থানচি সদরের সঙ্গে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৈরী আবহাওয়া, তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
৩৪ মিনিট আগে
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
৩৮ মিনিট আগে