
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানকে মোবাইল ফোনে না পেয়ে তাঁর বাসায় গিয়েছিলেন দলের কয়েকজন নেতা। তাঁরা জিসানের বাসায় পৌঁছার পর সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের তুলে নিয়ে যান। গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে তুলে নেওয়ার এমন অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভাষ্য পাওয়া যায়নি।
এ বিষয়ের ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জিসানের খোঁজ না পেয়ে কয়েকজন তাঁর বাসায় যান। সেখান থেকে তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়। তবে আমরা খোঁজ নিচ্ছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।’
জানা গেছে, জিসানের সঙ্গে গতকাল বেলা ১১টা থেকে কোনো ধরনের যোগাযোগ করতে না পেরে রাজধানীর আজিমপুরে তাঁর বাসায় যান কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাবি ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ। সেখান থেকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের তুলে নিয়ে যান।
এদিকে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
বিবৃতিতে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতা-কর্মীকে বেআইনিভাবে আটকের পর অস্বীকার করা—এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করাটা অবৈধ আওয়ামী সরকার বিরোধী দল নিধনে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপির নেতা-কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে তাদের প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি নিশ্চিত যে তাদের সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং, এই মুহূর্তে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।’

খুলনা নগরীতে মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যান্ডেজসম্বলিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে লবণচরা থানার মাদানীনগর মাদ্রাসার কাছ থেকে এটি উদ্ধার করা হয়। পরে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৮ মিনিট আগে
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১২। রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন।
৩৬ মিনিট আগে
২০২৬-২৭ মৌসুমে স্বাধীনতা কাপ, সুপার কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আয়োজনের জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২২ আগস্ট থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্টেডিয়ামটি বাফুফের তত্ত্বাবধানে থাকবে।
৪১ মিনিট আগে
প্রথম হওয়া রোহান মণ্ডল বলেন, ‘অনেক কষ্ট করে প্রথম হয়েছি। প্রত্যন্ত গ্রামে এমন খেলার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আগামীতে সব ধরনের খেলাধুলার বড় আয়োজন করা উচিত।’
১ ঘণ্টা আগে