
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু-পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন পরিবারের সদস্যরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা।
সংবাদ সম্মেলনে আলতাফুন্নেছা জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশ রাখা হবে। সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাঁকে সম্মাননা জানানো হবে। এরপর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর লাশ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
লাশ দাফন হবে, নাকি মরণোত্তর দেহদান করা হবে—এমন প্রশ্নের জবাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি ঢাকা মেডিকেলে দেহদান করেছেন শোনা গেলেও কোনো আইনি কাগজপত্র নেই। এ জন্য জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তবে আজ তাঁর পরিবারের সদস্যরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি নাজিম উদ্দিন, অধ্যাপক আফিস নজরুল, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতালসহ তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো। রাত থেকেই গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভিড় জমিয়েছেন তাঁর আত্মীয়স্বজন, রাজনৈতিক ও পেশাজীবী সহকর্মী, হাসপাতাল-বিশ্ববিদ্যালয়ের স্টাফসহ তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
রাত ১টা ১৫ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর লাশ গোসলের জন্য মোহাম্মদপুর মারকাজুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাশ সংরক্ষণের জন্য রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে।

এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক প্রোফাইল, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল এবং মানহানিকর বক্তব্য প্রচার করা
১৪ মিনিট আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালাপাগলা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ।
২৯ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে পুকুরের পানি সেচের সময় বিদ্যুতায়িত হয়ে শ্রী বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ করছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
৩৪ মিনিট আগে
২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতা-কর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পথসভার উদ্দেশে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট শহরে একটি মশাল মিছিল...
৩৮ মিনিট আগে