
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন। আজ শনিবার সকালে এই শোভাযাত্রা বের করা হয়।
কোটালীপাড়ার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয়। শোভাযাত্রায় নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, মাথায় বাঁধা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ফিতা।
এ সময় অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত করেছে। আমি কথা দিচ্ছি, সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখে-দুঃখে পাশে থাকব। আপনারাও আমার পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পবিত্র আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। সব দল দেখা শেষ, এবার হবে আল-কোরআনের বাংলাদেশ। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। আমাদের কোনো দল নেই, আমরা সবাই ভাই ভাই।’
এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির মো. ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতের আমির মুসনুর আহম্মেদ ও সেক্রেটারি আক্তার দাড়িয়া।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে