টাঙ্গাইলের সখীপুরে জিহাদ (১০) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তুচ্ছ ঘটনায় মায়ের বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ ওই এলাকার প্রবাসী আনিস মিয়ার ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জিহাদের চাচাতো ভাই জনি আজকের পত্রিকাকে জানান, সন্ধ্যার পর বাড়িতে একই বয়সের চাচাতো ভাইয়ের সঙ্গে জিহাদের ঝগড়া হয়। এতে রাগ করে জিহাদের মা তাকে বকাঝকা করেন। এরপর সে দৌড়ে নিজের ঘরে যায়। রাত ৮টার দিকে ওই ঘরে ঢুকে জিহাদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জিহাদের মা বিলাপ করছেন, ‘আমার জিহাদকে রেখে আমি কোথাও যাব না।’ স্বজনেরা তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আরিফুর রহমান নামের স্থানীয় অভিভাবক আক্ষেপ করে বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক, তবে বর্তমান সময়ে যাঁরা বাবা-মা আছেন তাঁদের জন্য শিক্ষণীয়। শিশুর প্রতি কেমন আচরণ করতে হবে, এ বিষয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।
১৯ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
২৬ মিনিট আগে