
গভীর রাতে বাসায় ফেরার পর গেট খোলা নিয়ে তর্কাতর্কির জেরে গত রোববার ছুরিকাঘাতে খুন হন নিরাপত্তাকর্মী আজিম ইসলাম (৫৫)। দিবাগত রাত ৩টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে ৫৯ নং মিয়া টাওয়ারে ঘটনাটি ঘটে।
আজ মঙ্গলবার এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া নিয়ামুল হক সাগর (২০)। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিকেলে সাগরকে আদালতে হাজির করে শেরে বাংলা নগর থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই নিয়ামুল হক সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরে আদালত তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
এর আগে রোববার গভীর রাতে ছুরিকাঘাতে আঘাতপ্রাপ্ত হন নিরাপত্তাকর্মী আজিম। মারাত্মক জখম ও মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আজিম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তাঁর স্ত্রী ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।
আদালত সূত্রে জানা গেছে, সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তিনি ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। তিনি কৃষি গবেষণা নার্সারির অফিস সহকারী। ওই দিন গভীর রাতে বাসায় ফেরায় নিরাপত্তাকর্মী তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। কথা–কাটাকাটির একপর্যায়ে তিনি ছুরি দিয়ে বুকে, পেটে ও পিঠে চার-পাঁচটি আঘাত করেন। ওই সময় ধস্তাধস্তিতে তাঁরও হাত কেটে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। এ সময় নিরাপত্তা কর্মীকেও হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তা কর্মী মারা যাওয়ায় হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় সাগরের বিরুদ্ধে শেরেবাংলা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত আজিমের ভাই আব্দুল আজিজ।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩১ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৭ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে