নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় জামিনে থাকা ৫ আসামি আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন। তবে এ দিনও মামলার তদন্তকারী সংস্থা র্যাব আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু। তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামিরা আজ জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত সাহারা বিথীর আদালতে হাজিরা দেন। তদন্তকারী সংস্থা কোনো প্রতিবেদন দাখিল করেনি। আদালত এই মামলার পরবর্তী তারিখ ১৭ এপ্রিল ধার্য করেছেন।
আদালতে হাজিরা দেওয়া আসামিরা হলেন—রিফাত বিন ওসমান, সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন, সালেহ রহমান সীমান্ত ও তায়েবউদ্দিন আহমেদ জ্যাকি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার এরই মধ্যে ৮ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়নি তদন্তকারী সংস্থা র্যাব।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
৪ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে