Ajker Patrika

রাজেন্দ্রপুর সেনানিবাসে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৫, ২১: ১১
রাজেন্দ্রপুর সেনানিবাসে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে ঝুলন্ত অবস্থায় এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সেনানিবাসের সেন্ট্রাল ওয়ার্কশপের সৈনিক লাইনের নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত ওই সৈনিকের নাম এস এম সৌরভ হোসেন (৩০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোররাত ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাজেন্দ্রপুর সেনানিবাসের ৯০২ সেন্ট্রাল ওয়ার্কশপের সৈনিক লাইনের নির্মাণাধীন ভবনের পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের সময় ভবনের নির্মাণকাজে ব্যবহারের জন্য বাঁশ ও পাইপ দিয়ে তৈরি মাচায় একটি পাইপের সঙ্গে গামছা ও গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরনে সেনাবাহিনীর পোশাক ও বুট পরা ছিল। তিনি ১১ এমপি ইউনিটের সদস্য ছিলেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। সেনাসদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে।

একটি সূত্র থেকে জানা যায়, মৃত সেনাসদস্য আত্মহত্যার আগে একটি লিখিত জবানবন্দিতে আত্মহত্যার কারণ উল্লেখ করেছেন। তবে এটি দায়িত্বশীল কেউ স্বীকার করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত