
নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি সময় পর আগারগাঁও স্টেশন থেকে ছেড়ে গেছে মেট্রোরেল। সকাল সাড়ে ৮টার পরে টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায় টিকিট ভেন্ডিং মেশিন সাময়িকভাবে বিকল হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে ৮টা ৩৫ মিনিটের দিকে টিকিট মেশিনটি বিকল হয়ে যায়। পরে স্টেশনের এক নির্দেশনায় বলা হয় কাউন্টার থেকে টিকিট কিনতে।
লতিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আমি টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না। বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগল না। দেরিতে ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা।’
মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ রয়েছে। ভেতরে কাজ চলছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও স্টেশনে মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে শুরুতে কিছু বিশৃঙ্খলা দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আগারগাঁও স্টেশনের নিচে প্রস্তুত রাখা হয়েছে বিআরটিসির বাস।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে