
ফরিদপুরে একটি প্রাইভেট কার থেকে শফিক ব্যাপারী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শফিক ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি ওই গাড়ির চালক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাভ হোসেন বলেন, গতকাল প্রাইভেট কারটি পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন শফিক। এরপর আর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি বলেন, শফিকের খোঁজে ওই প্রাইভেট কারের কাছে স্বজনেরা গেলে ঢেকে রাখা গাড়িতেই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, লাশের গায়ে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না। এটি হত্যাকাণ্ড কি না—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর শ্যামপুর মীর হাজিরবাগ এলাকায় লাকি (১৭) নামের গৃহবধূকে তাঁর স্বামী সজীব গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩ মিনিট আগে
পিরোজপুরের ‘জিয়ানগর উপজেলা’ পুনরায় ফিরে পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
২৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি বাংলার জয়যাত্রা’। যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্থগিত রয়েছে। তবে জাহাজের ৩১ নাবিকের দেশে থাকা পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বলছে,
১ ঘণ্টা আগে
সোমবার দিবাগত রাত ৩টায় সেহরির সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে