নরসিংদীতে একদিনে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬৭৭ জনে। মোট মৃত্যু সংখ্যা ৭৫ জনে। জেলা সিভিল সার্জন অফিসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১২৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩২ শতাংশ। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, রায়পুরায় ২ জন, বেলাবতে ১৭ জন, মনোহরদীতে ১৫ জন, শিবপুরে ২১ জন ও পলাশে ১৩ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪ হাজার ২১৮ জন, শিবপুরে ৮৮৬ জন, পলাশে ১ হাজার ২২৮ জন, মনোহরদীতে ৪১৮ জন, বেলাবতে ৫০২ জন ও রায়পুরাতে ৪২৫ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৮ হাজার ৯০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১৯০ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ১২০ জন।
নতুন করে গত একদিনে শিবপুরে ১ জন ও বেলাব উপজেলার ১ জনের মৃত্যুসহ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ৭ জন, বেলাবতে ৮ জন, রায়পুরায় ৯ জন, মনোহরদীতে ৬ জন ও শিবপুরে ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৪৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে