
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা।
আসামিদের পরিবারের দুই শতাধিক ব্যক্তি এই মানববন্ধনে অংশ নেন। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই মানববন্ধন করা হয়।
আসামিদের পরিবারের সদস্যরা বলেন, স্বৈরাচার সরকার এ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল প্রতিপক্ষ বিরোধী দলের নেতাদের ফাঁসি দিতে।
মানববন্ধনে আসামি পক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, বিচারাধীন মামলার আসামিদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তাঁদের দাবি, স্থানীয় শত্রুতার কারণে মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে দীর্ঘ ৮–৯ বছর ধরে একেক জনকে বন্দী রাখা হয়েছে। এই ট্রাইব্যুনাল অনেক দিন ধরে কাজ করছে না। আমরা চাইব, ট্রাইব্যুনাল পুনর্গঠন করে দ্রুত আসামিদের মুক্তি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলার আসামি হয়ে সাড়ে ৮ বছর ধরে কারাগারে রয়েছেন হবিগঞ্জের আবুল খায়ের গোলাপ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া তাঁর স্ত্রীর দাবি, এই মামলার সাক্ষী শাহনেওয়াজ ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়েছেন।
নেত্রকোনার এক আসামি আব্দুর রশিদ। তাঁর ছেলে মানববন্ধনে অংশ নিয়ে দাবি করেন, তাঁর বাবার জন্ম ১৯৭২ সালের ৩১ আগস্ট। তাঁর এনআইডি ও এসএসসি পরীক্ষার সনদও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। বিএনপি করার কারণে এই মামলা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে