
গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিচারকের দেওয়া রায় অমান্য করে পুনরায় কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ আজকের পত্রিকাকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় অভিযান পরিচালনা করে কৃষিজমির মাটা কাটা বন্ধ করে দেন।
কিন্তু একটি চক্র পুনরায় ওই জমির রূপ পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করি। আমাদের যাওয়ার সংবাদ পেয়ে ওই চক্র ভেকু ফেলে পালিয়ে যায়। পরে ভেকুটি জব্দ করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জিম্মায় দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি, বেঞ্চ সহকারী মো. আলামিন ও মো. মাহাবুব আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১৪ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
১৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২৮ মিনিট আগে