
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘যে বিচার বিক্রি করবে, তাকে আমরা বিচারকের আসনে বসাব না। যারা পরিশ্রম করবে না, তাকেও বসাব না। তাকেই আমরা নিয়োগ দেব, যে শতভাগ সৎ হবে, পরিশ্রমী হবে। যে বিচারপ্রার্থীদের প্রতি দরদ দিয়ে তাকাবে।’
আজ শনিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ল ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়টির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এম এম শহীদুল হাসান।
প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীরা বোঝে কীভাবে আইন তৈরি করতে হবে। সংসদে আইনজীবী নেই, ব্যবসায়ীরা দখল করে নিচ্ছে। আমার কাছে মনে হয় জাতি হিসেবে এটা ব্যর্থতা। ভালো আইনজীবী হতে হলে ঘোড়ার মতো পরিশ্রম করতে হবে, সন্ন্যাসীর মতো সাধনা করতে হবে। সততা থাকতে হবে। সাধনা ছাড়া, পড়ালেখা ছাড়া ভালো আইনজীবী হওয়া যাবে না। সততা না থাকলে সামনে আগানো যায় না। দেশে হাজার হাজার আইনজীবী আছে। ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা। অনেক সময় আইনজীবীর কারণে মামলা হেরে যায়।’
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘বিনয়ী হতে হবে। মক্কেলের প্রতি, মানুষের প্রতি মানবিক আচরণ করবেন। নইলে এগোতে পারবেন না। সহজেই বাড়ি-গাড়ি করার প্রবণতা আইন পেশায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ভালো আইনজীবী হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে।
এ ছাড়া আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা না হওয়ার বিষয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘করোনা ও মামলার কারণে হয়নি। এখন থেকে ঠিকঠাকভাবে হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে