দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। আর এতেই থেমে গেছে রাজধানীর সড়ক। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থেকেও গন্তব্যে পৌঁছাতে পারছে না মানুষ। আবার অনেকে গন্তব্যে পৌঁছাতে গাড়ি ছেড়ে হাঁটা শুরু করেছে।
যাত্রীদের মতো গাড়ি ছেড়ে হাঁটার সুযোগ নেই গাবতলী সার্ভিস পরিবহনের শ্রমিক হারুনের। দুপুর ১২টার দিকে ফার্মগেটের সিগন্যালে বসে কথা হয় তাঁর সঙ্গে। চোখে-মুখে বিরক্তি প্রকাশ করে হারুন বলেন, ‘সকাল ৭টায় যাত্রাবাড়ী থেকে গাড়ি নিয়ে বের হয়েছি। গাবতলী হয়ে মাত্র ফার্মগেট এলাম। প্রতিদিন এই সময়ে দুই থেকে তিন ট্রিপ দিতে পারি। কিন্তু আজ এক ট্রিপও হলো না। ঢাকার সব রাস্তায় জ্যাম। আইজ মনে হয় বেতন ছাড়াই বাড়ি যাইতে হবে।’
একই গাড়ির যাত্রী রুবেল ইসলাম। রংপুর থেকে সকালে ঢাকায় এসেছেন। গুলিস্তানে যাওয়ার জন্য বাসে উঠেছেন। কিন্তু রাস্তায় তীব্র যানজটের কবলে পরে অস্বস্তিতে আছেন। জানালেন, গরম সহ্য করতে পারেন না। তাই যানজেটর মধ্যে বসে থাকতে তাঁর কষ্ট হচ্ছে। গাড়ি থেকে নেমে রাস্তায় বসে আছেন।
বেশি বিপদে পড়েছে দূরের যাত্রীরা। তারা চাইলেও হেঁটে যেতে পারছে না। স্বল্প দূরত্বের অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে। তেমনই একজন শাহজাহান মিয়া। জানালেন আমিনবাজার থেকে কারওয়ান বাজারে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। গাবতলীতে আসার পরে যানজটের কবলে পড়েছেন। দীর্ঘ সময় যানজটে বসে থাকার পরে হাঁটা শুরু করেছেন। পায়ে হেঁটে এবং কয়েকটি বাস বদলে ফার্মগেটে আসতে তাঁর দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।
মোহাম্মদপুর থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন শাওন। জানালেন, অন্যান্য দিনে আধা ঘণ্টায় ফার্মগেট চলে আসেন। কিন্তু আজ আসাদগেটেই বসেছিলেন ৪০ মিনিট। বাধ্য হয়ে হেঁটে ফার্মগেটে এসেছেন।
সকাল থেকে দীর্ঘ যানজট বলে জানান ফার্মগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা। তাঁরা জানান, অনেক দিন পর স্কুল-কলেজ একসঙ্গে খোলার কারণে যানজট আজকে একটু বেশি।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে