রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় বাংলা ভাষার প্রথম ১০০ শব্দের গল্পসংকলন ‘শত কথার শত গল্প’ বইয়ের চতুর্থ খণ্ডের প্রকাশনা আড্ডা।
প্রকাশনা আড্ডায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এমএসএ মনসুর আহমেদ, শিশুসাহিত্যিক কবি দন্ত্যস রওশন, মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, শিক্ষক ফিজার আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, সহসভাপতি আশফাকুজ্জামান, শিক্ষাবিষয়ক সম্পাদক নাফিজা মৌ, যোগাযোগবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা ঈশিতা, সদস্য আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হোসাইন মোহাম্মদ জাকিসহ অনেকে।
‘শত কথার শত গল্প’ সংকলনে সম্পাদক আবু সাঈদ বলেন, ‘২০১৮ সালে থেকে মুক্ত আসর-স্বপ্ন’ ৭১-এর উদ্যোগে ১০০ শব্দের গল্প লেখার প্রতিযোগিতার আয়োজন করছি। ১০০ শব্দের গল্প প্রতিযোগিতার প্রতিযোগীদের নির্বাচিত লেখা ও প্রতিষ্ঠিত ১০০ জন লেখকের ১০০টি গল্প নিয়ে ‘শত কথার শত গল্প’ গল্পসংকলনটি প্রকাশ করছি। এবার প্রকাশিত হলো চতুর্থ খণ্ড। ধারণাটি দিন দিন বাংলা ভাষার গল্পপ্রেমীদের ব্যাপকতা পেয়েছে।’
শিক্ষাবিদ, সাহিত্যিক ও গবেষক পবিত্র সরকার উদ্যোগটি সম্পর্কে বলেন, ‘শত শব্দের মধ্যে গল্প, তার কথা তো শতমুখে বলা দরকার। কাজটা সহজ নয়, শত শতবার চেষ্টা করলে তবে একবার যদি সফল হওয়া যায়। যাঁরা লিখছেন, তাঁদের আমি শত শত প্রশংসা করি। আর আশা করি, তাঁদের সহস্র সহস্র পাঠক-পাঠিকা জুটবে।’
কবি, লেখক ও সংগঠক শামীম আজাদ বলেন, ‘শত কথার শত গল্প লিখতে গেলে শত চ্যালেঞ্জ দেখা দেয়। কখনো মনে হতে পারে সংখ্যা গুনে গুনে কাটাকুটির পর যা থাকছে, তাতে গল্পের ব্যায়ামই প্রধান, গল্প পালিয়ে গেছে। যা হোক, আমি মনে করি, এ এক গল্প গল্প খেলা, যা করতে হয় না অবহেলা। আমাদের ভাষা নিয়ে বাংলায় এমন ধরনের উদ্যোগ সত্যি আনন্দ এনে দেয়। তাই শতকণ্ঠে সহস্র শুভেচ্ছা জানাই।’
‘শত কথার শত গল্প’ সংকলনে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিশুসাহিত্যিক আখতার হুসেন, দন্ত্যস রওশন, পল্লব মোহাইমেন, খায়রুল বাবুই, স্বদেশ রায়, অঞ্জন আচার্য, অর্ণব সান্যাল, তরুণ চক্রবর্তী, তাসনুভা অরিন, অনন্য যারিফ আকন্দ, অর্চনা রাণী সাহা, আবেদা সুলতানাসহ দুই বাংলার ১০০ জন লেখকের লেখা গল্প রয়েছে।
বইটি প্রকাশ করেছে স্বপ্ন’ ৭১ প্রকাশন, মূল্য ২০০ টাকা। পৃষ্ঠপোষকতায় দ্য সিটি ব্যাংক লিমিটেড।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দিনভর টানটান উত্তেজনা ও দ্বিমুখী অবস্থানের পর অবশেষে নয় বছর বয়সী এক বাংলাদেশি শিশুকে ফেরত আনা হয়েছে।
৫ মিনিট আগে
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে তিন ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন শ্রমিকেরা। এতে বন্দরের পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এর আগে শ্রমের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের...
৯ মিনিট আগে
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার পর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন লোকমান ও আলম।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ বছরের শিশুকে। শনিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে