
রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। অবহেলাজনিত কারণে মৃত্যুর দায়ে করা ওই মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক (৬৫) ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন।
রাজিব হোসেন বলেন, ‘গৃহকর্মী প্রীতি উরাংয়ের (১৫) মৃত্যুর ঘটনায় কিশোরীর বাবা লোকেশ উরাং বাদী হয়ে মামলা করেছেন। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ৩০৪ /ক ধরায় মামলা নেওয়া হয়েছে। সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।’
এর আগে গত মঙ্গলবার সকাল ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে মেয়েটিকে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ শুরু করে। পরে সৈয়দ আশফাকুল হক, তাঁর স্ত্রী তানিয়াসহ ওই বাসা থেকে ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নওগাঁর মান্দায় চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে জমি দখল ও ঘর নির্মাণের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান বলে জানিয়েছেন বক্তারা।
১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন আজ মঙ্গলবার যোগদান করেছেন। চমেবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১৯ মিনিট আগে
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাদার পীর বটতলা এলাকায় মাদক বিক্রির অভিযোগে ছানু চন্দ্র রায় (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ মিনিট আগে
নিজেদের তৈরি জোড়া নৌযান নিয়ে কক্সবাজারের বঙ্গোপসাগরে ঘুরতে গিয়ে তীব্র ঢেউয়ের তোড়ে নৌযান উল্টে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নিউজিল্যান্ডের চার নাগরিকের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোর।
৩২ মিনিট আগে