
রাজধানীর গুলশানে দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গুলশান সোসাইটির উদ্যোগে ১৬ ও ১৭ জানুয়ারি গুলশান লেক পার্কে আয়োজিত এই ফুল উৎসবে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি ফুল প্রদর্শন ও বিক্রি করা হয়।

উৎসবে মোট ১১টি স্টলে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, টিউলিপ, অর্কিড, লিলিসহ নানা জাতের ফুল ও ফুলগাছ প্রদর্শন করা হয়। গুলশান এলাকায় বসবাসরত অনেক মানুষ এই উৎসবে এসে নিজেদের পছন্দ অনুযায়ী ফুল ও ফুলগাছ কিনেছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্টল বসিয়ে ফুলগাছ বিক্রি করেন।
ফুল উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে সেরা স্টল নির্বাচনের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবচেয়ে বেশি জাতের ফুল প্রদর্শন ও ক্রেতাদের আকর্ষণে সক্ষম স্টলগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়।

উৎসবে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে ফুল দেখেন এবং ছবি তোলেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফুলচাষিরাও এই আয়োজনে অংশ নেন।
আয়োজন প্রসঙ্গে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা এই আয়োজন করার চেষ্টা করেছি। স্পন্সরের অভাবে এত দিন সম্ভব হয়নি। এবার কোনো কনসার্ট ছাড়াই নিজেদের উদ্যোগে আয়োজন করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আজকের পত্রিকাকে বলেন, ‘শহর মানেই শুধু দালানকোঠা—এমন ধারণা সঠিক নয়। গত এক বছরে ঢাকা শহরে গ্রিন স্পেস বাড়ানোর ওপর আমরা গুরুত্ব দিয়েছি। কোন মৌসুমে কোন গাছ লাগানো হবে, তা পরিকল্পনার মাধ্যমে করা হচ্ছে। গুলশান সোসাইটির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগ মূলত কমিউনিটির মাধ্যমেই বাস্তবায়ন হওয়া উচিত।’
ফুল উৎসব ঘিরে শীতের পিঠাসহ বিভিন্ন খাবারের স্টলও ছিল। পাশাপাশি ফুলগাছ লাগানো নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে ৭ হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে কয়েক শ শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনাস্থলেই উপাচার্যকে ঘিরে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে প্রতিবাদ জানান।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা এবং জেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাঁকে উদ্ধার করে।
১ ঘণ্টা আগে