
রাজধানী ঢাকায় বুকের ব্যথা সইতে না পেরে নিজের পেটে চাকু মেরে জয়নাল আবেদিন (৪৬) নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মগবাজারের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।
হাসপাতালে নিহতের ভাতিজা মো. মোতালেব হোসেন জানান, তাঁদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার হাসানপুর গ্রামে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় স্ত্রী মনজিলা বেগম ও এক ছেলে এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। জয়নাল পেশায় রিকশাচালক ছিলেন ও তাঁর স্ত্রী বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করতেন।
তিনি আরও জানান, তিন বছর যাবৎ অসুস্থ তাঁর চাচা জয়নাল। এরপর থেকে রিকশা চালাতে পারতেন না। স্ত্রী বাসা বাড়িতে কাজ করে যা টাকা পেতেন সেটা দিয়েই সংসার চলতো। তাঁর চাচা জয়নালকে হৃদ্রোগ হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল। সেখান থেকে বলা হয়, তাঁর হার্ট ব্লক হয়েছে। বুকে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না।
তিনি আরও জানান, আজ সন্ধ্যার দিকে কার চাচা জয়নাল সবার অগোচরে ফল কাটার ছুরি দিয়ে নিজের পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
৭ মিনিট আগে
চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
১৮ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৩১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১ ঘণ্টা আগে