রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। এরপর রাত সোয়া ১০টার দিকে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান মরদেহ হস্তান্তর করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপপরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর।
পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, ‘রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬টি মরদেহের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনদের খবর দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। নিহত ১৬ জনের স্বজনেরা ঢাকা মেডিকেলে এসেছেন। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এ সময় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রকৌশলী মো. জাকির হোসাইন (তেজগাঁও উন্নয়ন সার্কেল) নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেন।
১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে একটি রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। সেদিন রাতে মরদেহগুলো ঢামেকে নিয়ে আসা হয়।
এরপর ১৫ অক্টোবর ছয়টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ১৬ অক্টোবর অন্য ১০টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ওই আসামিকে আরও ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
১২ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী রবিউল ইসলাম রবি (৩৫) পলাতক রয়েছেন।
১৬ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলার হতদরিদ্র ও মেধাবী ৪৬ শিক্ষার্থীকে বিনা মূল্যে বাইসাইকেল দিয়েছে উপজেলা পরিষদ। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন প্রধান অতিথি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
১৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জনের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই এই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়। বিভিন্ন সময় আমাদের সময়ও দেওয়া হয় না।’
২৭ মিনিট আগে