
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে দীপন হত্যা মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি পলায়ন সংক্রান্ত দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলো।
তদন্ত কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে (ক্রাইম অ্যান্ড অপস)। অপর সদস্যরা হলেন- ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন্স), যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি), উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ), অতিরিক্ত পুলিশ কমিশনার (সিআরও)। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। জঙ্গিরা জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁদের ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।
রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পালিয়ে যাওয়াদের ধরতে পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে। রাজধানীতে বাড়ানোও হয়েছে পুলিশের চেকপোস্ট।
রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিএমএম আদালতের সামনে থেকে দুই জঙ্গি মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪) পালিয়ে যায়।

রাজশাহীর বাঘায় বাংলাবান্দা ট্রেনের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন একজন মারা গেছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আড়ানী বড়াল নদীর ব্রিজের পূর্ব দিকে জোতরঘু গ্রামের মরহুম মোমিন উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আকলিমা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের শহিদুল...
৩৬ মিনিট আগে
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে ২২ থেকে ২৫ মিনিট পরীক্ষা নেওয়ার পর পরিবর্তন করা হয় প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এত বড় ঘটনা ঘটলেও জানানো হয়নি জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসককে।
৩৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেয়াললিখন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে