
বাংলাদেশের ৪০ ভাগ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নেন বলে জানিয়েছেন ডা. মো. রাশিদুল হক। তিনি বলেন, দেশি এবং আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ৪০ ভাগ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপেও একাধিকবার এটা প্রমাণিত হয়েছে।
আজ বৃহস্পতিবার হোমিওপ্যাথিক দিবস ২০২৫ ও এই চিকিৎসার জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। পুরানা পল্টনে গ্র্যান্ড আজাদ সেন্টারে এ সেমিনার আয়োজিত হয়।
সেমিনারের আয়োজক ডা. রাশিদুল হক আরও বলেন, হোমিওপ্যাথি একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। সব বয়সের ও সব রোগের জন্যই এটা উপযোগী চিকিৎসা ব্যবস্থা। মানুষ হোমিওপ্যাথি ডাক্তারদের খুব সহজেই কাছে পাচ্ছে। পাশাপাশি চিকিৎসা খরচ স্বল্পমূল্যে থাকার কারণে মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা বেশি গ্রহণ করছে।
সেমিনারে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার ও জেলা-উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে হোমিওপ্যাথি চিকিৎসকের কাজ করার পথ সৃষ্টির দাবি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকেরা।
বক্তারা বলেন, বিকল্প ওষুধের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। ১৭৯৬ সালে এর উদ্ভাবন করেন ডা. স্যামুয়েল হ্যানিম্যান। রোগীকে অল্প ওষুধ দিয়ে সুস্থ করে তোলাই হোমিওপ্যাথির মূলমন্ত্র।
তাঁরা আরও বলেন, চিকিৎসকদের মধ্যে পেশাগত অহমিকা, লোভ, হিংসা এবং মাল্টিন্যাশনাল ড্রাগ কোম্পানিগুলোর হোমিওপ্যাথিকে তাদের স্বার্থের পরিপন্থী মনে করে ডা. স্যামুয়েল হ্যানিম্যানের বিরুদ্ধাচরণ শুরু করেন। বর্তমানেও এর ধারাবাহিকতা দৃশ্যমান রয়েছে বলে দাবি করেন তাঁরা।

খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির দখল নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ হারুনুর রাশিদ (৬২) নামের এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।
৭ মিনিট আগে
শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে