
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২৯ এপ্রিল শুরু হবে। এতে ভর্তি পরীক্ষায় সুবিধা পাবেন ট্রান্সজেন্ডাররা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। আগামী একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২৯ এপ্রিল শুরু হবে বলে সুপারিশ করা হয়েছে। পরবর্তী সভায় তা চূড়ান্ত হবে।
ভর্তি কমিটির সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে আমাদের স্নাতক পূর্ব ভর্তি প্রোগ্রামের নাম পরিবর্তন করে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম রেখেছি। এবারের ভর্তি পরীক্ষায় কোটার ক্ষেত্রে আমরা সুবিধাবঞ্চিত বিশেষ করে ট্রান্সজেন্ডারদের যুক্ত করেছি।’
ফিয়ের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষার কার্যক্রম বিবেচনা রেখে ফি বাড়ানোর প্রস্তাব এলেও সেটি না করে মানবিক দিক বিবেচনা করে আগের ফি এক হাজার টাকাই রাখা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে