
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আশাড়িয়ার চরে ব্রিজের কাজ চলমান থাকায় ঢাকামুখী সড়কে এক লেনে যান চলাচল করছে। এতে ওই এলাকায় যানবাহন ধীর গতি রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, কাচপুর হাইওয়ে থানার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে আশাড়িয়ার চরে ব্রিজের কাজ চলছে। কাজ চলার কারণে বর্তমানে একটি লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে কথা বলে হাইওয়ে পুলিশ জানতে পেরেছে, রাস্তার কাজ সম্পন্ন করা এবং সংস্কার করা অংশ শুকানোর জন্য আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।
এ কারণে আশাড়িয়ার চরের ওই অংশে যানবাহন ধীর গতিতে চলাচল করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে মিছিলে নেতৃত্বকারী দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মিজানুর রহমানকে (৩২)। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা...
৫ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় মূল অপরাধীদের বাঁচাতে পিকআপ চালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকেরা। তাঁকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুক্রবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁরা।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মসজিদের মাইক চুরির সন্দেহে রমজান মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ আহত রমজানকে উদ্ধা
১৫ মিনিট আগে
সিলেটের বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের সুনাই নদীতে অবশেষে নৌকাবাইচ অনুষ্ঠিত হলো। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমে অসংখ্য মানুষের।
১৬ মিনিট আগে