ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে চিত্র নায়িকা পরীমণির নারাজি আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মো. হেমায়েত উদ্দিন এই আদেশ দেন।
গত ১ ডিসেম্বর পরীমণি এই ট্রাইব্যুনালে হাজির হয়ে নারাজি আবেদন করেন। একই সঙ্গে পরীমণি তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে অধিকতর তদন্তের আবেদন জানান। আবেদনপত্রে পরীমণি বলেছেন, তদন্তকারী কর্মকর্তা সঠিক ও সুষ্ঠুভাবে তদন্ত করেননি। ওই হোটেলের একজন ওয়েটার ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিল। ঘটনার পরে সিআইডি তাঁকে তুলে আনে এবং সে তাঁর অপরাধ স্বীকার করে। কিন্তু পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রে ওই ওয়েটারকে আসামি করা হয়নি। এমনকি তাঁর নামই অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। বাদীপক্ষের সাক্ষী বহ্নির নাম অভিযোগপত্রে রাখা হয়নি এবং তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদও করেনি। যে কারণে এই মামলার অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন।
ওইদিন ট্রাইব্যুনাল পরীমণির জবানবন্দি লিপিবদ্ধ করেন এবং মামলার নথি পর্যালোচনা করে ১৩ ডিসেম্বর আদেশের তারিখ ধার্য করেন। আজ মামলার আসামি উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ ও তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি হাজির ছিলেন। মামলার অপর আসামি শহিদুল আলম পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে উক্ত পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছর ৩ মার্চ তারিখ ধার্য করেন।
গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) শাহ শহিদুল আলমের নাম না থাকলেও তদন্তের সময় সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত করে।
গত ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি।
সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগপত্রে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়নি। কিন্তু মারধর ও শ্লীলতাহানি অভিযোগ আনা হয়।

ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর
৭ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে এক কৃষককে। অপহরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান পাচ্ছে না পরিবার। তবে পুলিশ তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। অপহৃত কৃষকের নাম রিদুয়ান করিম মিন্টু মিয়া (৩৮)। তিনি পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের...
৩১ মিনিট আগে