রাজধানীর লালবাগ থেকে মাহবুব আলম (৩২) নামের এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে জেএন সাহা রোডের লিবার্টি ক্লাবের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে লালবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু জানান, রাতে খবর পেয়ে জেএন সাহা রোডের ক্লাবের সামনে মৃত অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া হাতে ও বুকে পুরোনো ব্যান্ডেজ ছিল।
ওসি জানান, ওই ব্যক্তি অটোরিকশা চালক ছিলেন। তবে তার নামে লালবাগ থানায় হত্যা মামলাসহ দুটি মামলা আছে। প্রাথমিকভাবে জানা গেছে গ্রুপিং নিয়ে দ্বন্দ্বে তাকে কুপিয়ে হত্যা করেছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।
মৃত মাহবুব আলমের বোন জানান, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চড়মুগুরিয়া গ্রামে। বর্তমানে মাহবুবও স্ত্রী ও এক মেয়েকে নিয়ে লালবাগ শহীদনগর ৮ নম্বর গলিতে বেলায়েত মিয়ার বাড়ির ভাড়া থাকত। গত রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন আতশবাজি ফোটানো দেখবে বলে। ভোরে খবর পান পুলিশ ক্লাবের সামনে থেকে রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘গত ১৫ দিন আগে লালবাগ কেল্লা এলাকায় কে বা কারা মাহবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তখন শ্যামলীর ক্রিসেন্ট হাসপাতালে ৪ দিন ভর্তি থেকে চিকিৎসা নেয়। এখনো হাতসহ শরীরে ব্যান্ডেজ করা ছিল। এই অবস্থাতে আবার তাকে কুপিয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছিল, তখন মাহবুব আমাদের কিছুই বলেনি। এমনকি থানাতেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে