
গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বাবা ও ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুটি কবর। আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এমন মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এটা খুবই কষ্টের আর বেদনার। আমরা সবাই শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাবার মৃত্যু খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে। তাঁদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে