মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মীর বাঁধন (১৯) নামে এক যুবক মারা গেছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বেলা ১টার দিকে নিখোঁজ হন তিনি।
মীর বাঁধন নরসিংদীর সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মীর খোরশেদের ছেলে। তিনি নরসিংদী শহরের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।
ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১টার দিকে তিন বন্ধুর সঙ্গে শহরের কাউরিয়াপাড়া এলাকার মেঘনা নদীর নতুন লঞ্চঘাটে গোসল করতে যান বাঁধন। এ সময় ঘাটের সিঁড়িতে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এ সময় উপস্থিত লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে