
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিষাক্ত মদ্যপানে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিরা হলেন দক্ষিণ বাখরাবাদ গ্রামের তপন চন্দ্র সরকার (৫০) ও পলাশ চক্রবর্তী (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাতে স্পিরিটজাতীয় বিষাক্ত মদ্যপানের পর তপন ও পলাশ অসুস্থ হয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা তাঁদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তপনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বিকেলে পুলিশ রামচন্দ্রপুর মহাশ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই তপনের লাশ দাহ করা হয়। ফলে তা উদ্ধার সম্ভব হয়নি।
ওসি মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, হোমিওপ্যাথি দোকানের স্পিরিটজাতীয় অ্যালকোহল পানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। পলাশের লাশ উদ্ধার করা হয়েছে, তপনের লাশ দাহ হওয়ায় তা উদ্ধার করা যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পলাশের লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।
২৪ মিনিট আগে
গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে হত্যা করা হয়। এরপর মেয়েকে এবং সর্বশেষ ১২ বছরের শিশু প্রিয়মকে হত্যা করা হয়। পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, প্রিয়ম আসামিদের চিনত। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তাকেও হত্যা করা হয়।
২৯ মিনিট আগে
এক আন্দোলনকারী বলেন, ‘এই সেক্টরে আমাদের তিন হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ। এক হাজারের বেশি মালিক ও তাদের পরিবার জড়িত। এই স্লিপার বাস একদিনে তৈরি হয়নি। ৮/১০ বছর ধরে চলছে। বিআরটিএ বেশি টাকা নিয়ে নিবন্ধনও দিয়েছে। এখন তারা কীভাবে এটিকে অবৈধ বলেন?’
৩১ মিনিট আগে
পরিদর্শনে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পেলেও বেশ কিছু অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এক চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে দায়িত্বে আসায় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
১ ঘণ্টা আগে