
কুমিল্লার দাউদকান্দি উপজেলা কৃষক দলের সভাপতি ও গোয়ালমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদারের ওপর হামলা হয়েছে। তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের একটি সূত্র জানায়, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সমর্থকেরা নতুন কমিটিতে প্রভাব রাখতে না পারায় ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতের ওই হামলায় আহমদ হোসেন গুরুতর আহত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান চিকিৎসক।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া বলেন, ‘তৃণমূলের মতামত নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে আমরা কমিটি দিয়েছি। কিন্তু কেন এই অবস্থা হলো, তা আমরা খতিয়ে দেখছি। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকারের পাঠানো নোটিশে বলা হয়, মিজানুর রহমানের বিরুদ্ধে দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমদ হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়া গোয়ালমারী গ্রামে চারটি পরিবারের বাসিন্দাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, গোয়ালমারী বাজারে দোকানপাট বন্ধের পেছনে মদদ, একটি অনুষ্ঠানে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টায় মদদসহ ৫ আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। নোটিশে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, ২৪ ঘণ্টার মধ্যে তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয় মিজানুর রহমান প্রধানকে।

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
৭ মিনিট আগে
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
১৯ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
৪২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে