
বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সমানতালে বেকারত্ব বেড়েছে উল্লেখ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম বলেছেন, বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের কারিগরিমুখী করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
আজ শুক্রবার সকালে কুমিল্লায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা’ শীর্ষক সেমিনারে সচিব এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবিরুল ইসলাম বলেন, ‘কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনের বিশ্ব কারিগরি ও প্রযুক্তিনির্ভর। কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কাজ করছি। যারা কারিগরি শিক্ষা গ্রহণ করছে, তারা বেকার থাকছে না।’
ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধ গড়ে তুলতে হবে জানিয়ে সচিব বলেন, ‘আমরা কারিগরি অঙ্গনকে এগিয়ে নিতে চাই এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’ পরে তিনি কারিগরি শিক্ষার সফলতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিকাইল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো. আনোয়ারুল কবির এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বৃহত্তর কুমিল্লার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সেমিনারে কারিগরি শিক্ষায় করণীয় ও সফলতা নিয়ে ভিডিও প্রদর্শনী করা হয়। সেই সঙ্গে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে