
কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন তারা।
আজ বুধবার সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী নয়টি পয়েন্টে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও কার্যকর হয়নি। সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকীর্ণ ও ভাঙাচোরা সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা ঘটছে। মহাসড়কের দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, দাবি না মানা হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দেবপুর এলাকায় বিক্ষোভে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যরা।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তারা দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তবে সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যেই শুরু করার আশা করছি।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৩১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৩১ মিনিট আগে