
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে এক ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে একাধিক দল অভিযান চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে যান। পরে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালানো হয়। কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বাজারের এক পাহারাদার সেখানে আসেন।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভিডিওটি নজরে আসার পর থেকে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। তবে এখনো ভুক্তভোগী নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজ চলছে।

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় হপলুন অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আজ শনিবার ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।
২৫ মিনিট আগে
রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইকবাল হোসেন (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বনানী সাততলা বস্তির একটি বাসায় বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা...
৩৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রীর নির্দেশনা ও রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি উদ্যোগে নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আট শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার বাগাতিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে তাঁরা পরবর্তী পরীক্ষায় অংশ নেন। এই ঘটনায় এক অভিযুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে
৩৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। তিনি নোয়াখালী-লক্ষ্মীপুর রেললাইন প্রকল্প শিগগির অনুমোদন পাওয়ার আশাও ব্যক্ত করেন।
৩৯ মিনিট আগে