তিতাস (কুমিল্লা): তিতাস নদীর ওপর নির্মিত সেতুটি যুক্ত করেছে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর ও ইউসুফপুর গ্রাম। এর সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করে চারটি গ্রামের প্রায় ৯ হাজার মানুষ। তবে সংস্কারের অভাবে গত ৪৪ বছরের পুরোনো সেতুটির দুই পাশের মাটি সরে গেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক মরণফাঁদে পরিণত হয়েছে সেতুটি।
বন্দরামপুর গ্রামের শফর আলী (৯০) বলেন, ১৯৭৭ সালে বন্দরামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চেয়ারম্যান থাকাকালে সেতুটি নির্মিত হয়। গত ৪৪ বছরে সংস্কার না হওয়ায় দুই পাশের মাটি ধসে গেছে, খসে পড়েছে ঢালাই। ব্রিজের দুইপাশের গোড়ায় মাটি না থাকায় শুকনো মৌসুমে মরিচা পড়া রডের ওপর কাঠের পাটাতন বসিয়ে লোকজন চলাচল করে। তবে, বর্ষা মৌসুমে এ সেতু পারাপারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
ঝুঁকিপূর্ণ ও ব্যবহারে অনুপযোগী এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে। স্থানীয়রা এ স্থানে নতুন সেতু নির্মাণের দাবি করছেন বহুদিন ধরেই। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
সেতুটি সংস্কারের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান বলেন, আমি নতুন এসেছি। এই ব্রিজের বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করলে এমপি মহোদয়ের নজরে আসবে। তাহলে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া যাবে বলে আশা করি।

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
১ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
২ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৫ ঘণ্টা আগে