
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক নারী ও তাঁর শিশুপুত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলো কুমিল্লার মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের বাসিন্দা ও জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তাঁর ছেলে ইয়ামিন (৬)।
আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম (৭৩) ও তাঁর স্ত্রী মিনু আরা বেগম (৬৫) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক জিসান (৩৫)। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন এক পরিবারের সদস্যরা। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই রৌশন আরা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর ছেলে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
নিহত রৌশন আরার বাবা তাজুল ইসলাম জানান, তিনি স্ত্রী, মেয়ে ও নাতিকে নিয়ে আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মেয়ে মারা যান এবং পরে হাসপাতালে তাঁর নাতির মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল গাজী নিজের দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তাঁর পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ তীব্র ভাঙনে আব্দুল্লাহর পায়ের নিচের মাটি ধসে পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে নদীতে তলিয়ে যেতে থাকে।
৪ মিনিট আগে
দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সব সময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
৭ মিনিট আগে
কৃষকদের টাকা দিলে তারা বিদেশে পাচার করবে না বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, কৃষকেরা কৃষিতে বিনিয়োগ করে কৃষি বিপ্লব ঘটাবে। কৃষির উৎপাদন বাড়াতে কৃষককার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হবে।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদকের ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই কারবারি। আজ শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদকবিরোধী এক সভায় এ অঙ্গীকার করেন তারাঁ।
৪৪ মিনিট আগে