
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘কে নির্বাচনে আসবে, কে আসবে না—এটা দেখা আমাদের দায়িত্ব না। আমাদের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেভাবেই তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা তাদের দলীয় সিদ্ধান্ত। নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার আমাদের সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। যা কারোরই কাম্য না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের নির্বাচন দরকার।’
আজ বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি এ মতবিনিময় সভা করেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা পিছপা হব না। এ জন্য যা যা করণীয় সবই করা হবে।’
ইসি আনিছুর রহমান আরও বলেন, ‘বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে চায় তাহলে সুযোগ আছে। ইতিমধ্যে ৪৪টি নিবন্ধিত দল নিয়ে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সে রকম নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনে যদি আর কোনো দল নাও আসে সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর চলমান কর্মসূচিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজ, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কুমিল্লার জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। বাহিনীটির ফেইসবুক পেইজে তারা লিখেন, ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন লোকটির নাম শাহাদাত হোসেন। তার জন্ম ১৯৮৩ সালের ১০ মে।
১০ মিনিট আগে
ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে